Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে, আর সেই রেশ ধরে বিতর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশও। তার বক্তব্যের সময় পাশে থাকা অভিনেত্রী কীর্তি সুরেশের হাসি ও সম্মতিসূচক মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কীর্তি।

দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে বোনের মেয়েকে বিয়ে করার একটি প্রথা প্রচলিত রয়েছে। বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এ প্রথাকে বলা হয় ‘মামান কল্যাণম’, আর এমন বিয়েতে পাত্রকে ডাকা হয় ‘মুরাই মামান’ নামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরছিলেন রাধিকা।

আরও পড়ুন: ‘Dancing With The Stars’ Semi-Finals See Major Frontrunner Eliminated In Stunning Upset

সেখানেই তিনি জানান, একটি তেলুগু সিনেমায় তাকে পর্দায় নিজের মামার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। বিষয়টি তার একদমই ভালো লাগেনি, এমনকি বেশ কষ্ট করেই নাকি কাজটি সামলেছিলেন তিনি। ওই সিনেমায় রাধিকার মামার ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণ।

রাধিকার মন্তব্যের সময়ে পাশেই ছিলেন কীর্তি। তার কথা শুনে হেসে কীর্তি মন্তব্য করেছিলেন, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে। এর পরেই কীর্তির এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি নিজের নতুন ছবি ‘সত্যবান সাবিত্রী’র সাংবাদিক বৈঠকে তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। রাধিকার মন্তব্যের কেন জোরালো প্রতিবাদ করেননি তিনি, সেই প্রশ্ন উঠে আসে।

কীর্তি জানান, প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি। তার কথায়, রাধিকা যখন বলেছিলেন, ‘আমাকে ছবিতে মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে’, তখন আমি ঠিক বুঝতে পারিনি উনি কী বলতে চাইছেন। পরে বুঝতে পারি, তিনি আমাদের সংস্কৃতির একটি রীতির কথা বলছেন। সেই সংস্কৃতি সম্পর্কে তার জানা নেই। তাই আমি শুধুই জানিয়েছিলাম, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এমন রীতি রয়েছে।

কীর্তি সেই সময়ে রাধিকাকে আরও বলেন, এ রীতি কেবল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে রয়েছে। কেরেলায় এ প্রথা প্রচলিত নয়। কীর্তির কথায়, ‘হ্যাঁ, কেরেলায় এ রীতি নেই। উত্তর ভারতের কেউ যদি আমাদের সংস্কৃতি সম্পর্কে না জানেন, আমি তাকে বিষয়টি বুঝিয়ে বলতে পারি। কিন্তু সেটা কাউকে জোর করে প্রমাণ করতে পারি না। তাকে এ ভাবে কথা বলতে বারণও করতে পারি না। তাই রাধিকাকে বোঝানোর চেষ্টা করেছিলাম- তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এমনটা হয়। কর্ণাটকে হয় কিনা, তা আমার জানা নেই। আমি বিষয়টি শুধু তথ্য হিসাবেই জানিয়েছিলাম।

রাধিকা সেই সাক্ষাৎকারে বলেন, একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

আপডেট টাইম : 08:31:29 pm, Saturday, 21 November 2026