বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের কথা কারো অজানা নয়। রুপালি জগতে এ জুটির প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয়। সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক বহুদূর গড়িয়েছিল, এমনকি, তাদের বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু একটা সময় পর ভেঙে যায় এই যুগলের প্রেম। তাদের পুরোনো সম্পর্কের নানা ঘটনা আবারও আলোচনায় এসেছে।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি এই দুই তারকা। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর অভিষেক বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ঐশ্বরিয়ার। বিষয়টি ভালোভাবে নেননি সালমান খান। এমনকি অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করাও পছন্দ করতেন না তিনি। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে উঠে এসেছে, সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদে রাখতেই নাকি নিয়োগ করা হয়েছিল এক দেহরক্ষীকে।
আরও পড়ুন: সুখবর দিলেন সামান্থা
‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য এমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়ে লেখক কাবেরী বামজাই উল্লেখ করেন, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করা নিয়ে আপত্তি ছিল সালমানের। ২০০৩ সালে রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কাহো’ সিনেমায় একসঙ্গে কাজ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। এর আগেই অবশ্য সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের ইতি ঘটে।
সালমান কি জানতেন, তাকে ঠেকাতেই ঐশ্বরিয়ার জন্য দেহরক্ষী নিয়োগ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে কেতন বলেন, ‘সালমান খান হয়তো জানতেন। অনেক বছর আগের ঘটনা তো।’
সেই সময় দেহরক্ষী হিসেবে কী দায়িত্ব পালন করতেন, সেটিও জানিয়েছেন কেতন। ঐশ্বরিয়াকে বাড়ি থেকে সিনেমার শুটিংয়ের সেটে নিয়ে যাওয়া এবং কাজ শেষে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। প্রয়োজনে বিভিন্ন ফ্যাশন শোতেও অভিনেত্রীকে পৌঁছে দিতেন তিনি।
তবে মাত্র সাতদিন কাজ করার পরই দায়িত্ব ছেড়ে দেন কেতন। এর কারণ হিসেবে তিনি জানান, ঐশ্বরিয়া ও সালমান-দুজনেরই অনুরাগী ছিলেন তিনি। তাই তাদের ব্যক্তিগত বিরোধের মধ্যে নিজেকে জড়াতে চাননি।
চাকরি ছাড়ার পেছনে একটি ঘটনার কথাও তুলে ধরেন কেতন। তিনি জানান, একবার এক অনুষ্ঠান শেষে ঐশ্বরিয়াকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠানস্থল থেকে বের হন সালমান খান। দুজনকে সালমানের সামনেই পড়তে হয়। ঘটনাটি তাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। এরপরই ঐশ্বরিয়ার দেহরক্ষীর দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও ঐশ্বরিয়া। পরে তাদের সম্পর্কে ভাঙন ধরে। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
অন্যদিকে, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া অভিনয় করেন ‘কুছ না কাহো’, ‘উমরাও জান’ ও ‘গুরু’ সিনেমায়। পরবর্তীসময়ে অভিষেকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।
প্রবাসীর কথা ডেস্ক 





















