Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নিরাপত্তাহীনতার মধ্যে ভক্তদের সাথে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা বিনিময়

বলিউড তারকারা অনেকটা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন। কেউ কেউ গৃহবন্দি অবস্থায় থাকেন। বাইরে বের হলেও থাকেন নিরাপত্তা বেষ্টনিতে। বলিউডের অন্যান্য তারকার মতো অমিতাভ বচ্চনের জীবনও এখন হুমকির মুখে। তিনি আগের মতো বাইরে বের হচ্ছেন না। বের হলেও সর্বোচ্চ সতর্ক থাকছেন। দুই সপ্তাহ আগে তাকে দেখা গিয়েছিল বুলেটপ্রুফ গাড়িতে। কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। অবশেষে তাকে বেরিয়ে আসতে দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেছেন তিনি। জানিয়েছেন অভিবাদন। তবে এইসময় তার পাশে সতর্ক পাহারায় ছিলেন পুত্র অভিষেক বচ্চন। গত ১৫ নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তখন তার পরনে ছিল নানা রঙের হুডি। আর মাথায় ছিল ব্যান্ডানা। ভক্তরা যেন তাকে ঠিকমতো দেখতে পান, এজন্য তিনি একটি উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। গত ১ নভেম্বর যখন তিনি ভক্তদের সামনে এসেছিলেন, তখন ছিল তার চারপাশে কাচের নিশ্চিদ্র নিরাপত্তা। দুই সপ্তাহের ব্যবধানে তিনি ভয় অনেকটাই কাটিয়ে উঠেছেন।

আরও পড়ুন: অ্যারেঞ্জড ম্যারেজের গল্পে শহীদ-অমৃতার ‘বিবাহ’র কুড়ি বছর!

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতার মধ্যে ভক্তদের সাথে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : 04:24:45 pm, Thursday, 19 November 2026