Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে নাটকে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি মরণব্যাধি ব্রেন টিউমার, অস্ত্রোপচার, কেমোথেরাপির দীর্ঘ কঠিন সময় পার করে আবারও অভিনয়ে ফিরেছেন। অসুস্থতার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

তানিয়া বৃষ্টি গত ২৬ অক্টোবর নাটকটির শুটিংয়ে অংশ নেন। তবে কাজে ফিরেই তিনি যেন বুঝিয়ে দিলেন, পর্দায় তার উপস্থিতির আবেদন এখনো আগের মতোই অটুট।

আরও পড়ুন: টিকটক: ব্যবসা কেনার জন্য আমেরিকান কোম্পানিগুলোর দৌড়ঝাঁপ

পারিবারিক টানাপোড়েন, নারীর সম্পত্তির ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প উঠে এসেছে ‘অংশীদার’-এ। নাটকটির গল্পে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন অনেক দর্শক। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

মুক্তির পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে নাটকটি। প্রকাশের পর প্রথম ২২ ঘণ্টাতেই নাটকটি দেখেছেন বিপুলসংখ্যক দর্শক। বর্তমানে এর ভিউ ১৫ লাখ ৮৫ হাজারের বেশি। নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন অনেক দর্শক। একজন লিখেছেন, তাদের পরিবারেও তিন বোন, কোনো ভাই নেই। বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সমাজের প্রচলিত বাস্তবতা তাকে কষ্ট দেয়। আরেক দর্শক জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনের নানা রূপ দেখেছেন তারাও। তাই নাটকটির গল্পের সঙ্গে নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পেয়েছেন।

তবে নাটকটির প্রশংসার পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দের কারণ তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন। প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন অনেকে। দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প তুলে ধরতে চেয়েছেন তারা। দর্শকদের এমন সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

তানিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, অসুস্থতার কারণে আগে তাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে আবার যোগাযোগ হলে গল্পটি পড়ে তানিয়া নিজেই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে নাটকে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তানিয়া বৃষ্টি

আপডেট টাইম : 01:45:58 pm, Tuesday, 24 November 2026