Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। দেশের বাইরে থেকেও যে লাখো মানুষের ভালোবাসা ও সমর্থন তার সঙ্গে রয়েছে, তা নতুন করে উপলব্ধি করলেন এই প্রতিযোগী।

প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে।

আরও পড়ুন: সমৃদ্ধ ইউরেনিয়ামের অপব্যবহার করছে ইরান, সন্দেহ আইএইএর

ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন বলে জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের প্রতিটি ভোট, বার্তা ও দোয়া তাকে আরও সাহসী করেছে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান জানিয়ে মাহি আরও লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।’

পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’

এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার গল্পটিও মাহির জন্য বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এরপর মাত্র এক দিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।

‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন মাহি। তবে অসুস্থতার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয় তাকে। বিরতি কাটিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হন।

‘গার্লস স্কোয়াড’ সিরিজ তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি বাড়ান। মাহির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?

আপডেট টাইম : 01:45:52 pm, Tuesday, 24 November 2026