সম্প্রতি বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে। বিষয়টি জানাজানির পর বলিউড ও ক্রিকেট অঙ্গনে শুরু হয় আলোচনা।
গত সোমবার থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে রাজবীর ও সারার বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এমনকি সানি দেওল ও শচীন টেন্ডুলকারের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
তবে শেষ পর্যন্ত জানা গেল, এই বিয়ের খবরের কোনো সত্যতা নেই। পুরো বিষয়টিই গুঞ্জন বলে জানিয়েছেন সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যমকে ওই সূত্র জানিয়েছে, সানি দেওলের ছোট ছেলে রাজবীরের সঙ্গে সারার বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি সারা ও রাজবীরের কখনো দেখাও হয়নি। সারা এখনো অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সূত্রটি আরও জানায়, এ ধরনের জল্পনা অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর। তবে সারা নিজে এসব গুঞ্জনের জবাব দেবেন না। কারণ, তিনি ব্যক্তিগত বিষয়ে মার্জিত ও শালীনতা বজায় রাখতে পছন্দ করেন।
এর আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। একসময় তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা হয়। তবে সেই সম্পর্কের গুঞ্জনও পরে স্তিমিত হয়ে যায়। এবার রাজবীর দেওলের সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়লেও সেটিকে ভিত্তিহীন বলছে সারার ঘনিষ্ঠ সূত্র।
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। বিভিন্ন ফ্যাশন আয়োজন, ব্র্যান্ডের প্রচার ও অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য।
অন্যদিকে সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলও বলিউডে অভিনয় শুরু করেছেন। ২০২৩ সালে অবনীশ এস বারজাতিয়ার পরিচালনায় রোমান্টিক সিনেমা ‘দোনো’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রবাসীর কথা ডেস্ক 

























