Dhaka , Wednesday, 25 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রদ্ধাকে ফোন করে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

সালমান খান নিজের যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ একই দিনে মুক্তি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। আগামী ৪ ডিসেম্বর দুই সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। তবে, শ্রদ্ধার সিনেমার মুক্তির তারিখ সম্পর্কে আগে জানতেন না বলে জানিয়েছেন অভিনেতা। বিষয়টি জানার পর শ্রদ্ধাকে ফোন করে ক্ষমাও চেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারবার পেছাতে পেছাতে আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’। একইদিনে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা অভিনীত সিনেমা ‘ইথা’। বড় দুটি সিনেমার একইদিনে মুক্তি অনেক সময় বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণেই শ্রদ্ধার কাছে ক্ষমা চাইতে ফোন তোলেন সালমান।

আরও পড়ুন: কলকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

তিনি বলেন, 'যখন আমরা ৪ ডিসেম্বর তারিখটি ঘোষণা করেছিলাম, তখন আমি জানতাম না যে শ্রদ্ধার ছবিও ৪ ডিসেম্বর আসছে। এই বিষয়টি নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি আগে জানলে কখনোই শ্রদ্ধার ছবির সঙ্গে একই দিনে আসতাম না। আমি ওকে ফোন করে কথা বলেছি। ওকে তো আমার চোখের সামনে বড় হতে দেখেছি। আমি ওকে বলেছি, ‘আমি সত্যিই খুব দুঃখিত, আমি জানতাম না।’

শ্রদ্ধা ইতিবাচকভাবে নিয়েছেন বিষয়টি। উল্লেখ করে ভাইজান বলেন, শ্রদ্ধা বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং তাঁকে আশ্বস্ত করে বলেছেন, ‘না না স্যার, বক্স অফিসে আমাদের দু’জনের ছবির জন্যই যথেষ্ট জায়গা রয়েছে।’ শ্রদ্ধার উত্তরে খুশি হয়ে সালমান দর্শকদের ‘ইথা’ দেখারও অনুরোধ জানিয়েছেন।

শুরুতে সালমানের ‘মাতৃভূমি’র নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে বদলে যায়। তাতেও অবশ্য রক্ষে হয়নি গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পেয়েছে মুক্তির অনুমতি।

অন্যদিকে শ্রদ্ধার ‘ইথা’ নির্মাণ করা হয়েছে প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের ওপর। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক লক্ষ্মণ উটেকর। প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’। শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র এক মুহূর্ত…

শ্রদ্ধাকে ফোন করে কেন ক্ষমা চাইলেন সালমান খান?

আপডেট টাইম : 01:03:02 pm, Sunday, 22 November 2026